দীর্ঘ বন্ধের পর অভিবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে মালয়েশিয়া। শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ তথ্য জানিয়েছেন।

মহামারি ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ কমিটি বিদেশি শ্রমিকদের প্রবেশের প্রস্তাবিত মানসম্মত পরিচালন পদ্ধতির সঙ্গে একমত হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত মাসে মালয়েশিয়া সরকার বলেছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদকের উৎপাদন ব্যাহতকারী গুরুতর শ্রম সংকট নিরসনের জন্য বৃক্ষরোপণ খাতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।মালয়েশিয়া গ্লাভস থেকে আইফোন পার্টস পর্যন্ত সবকিছু উৎপাদনে প্রায় দুই মিলিয়ন নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল। রাবার গ্লাভস শিল্প এ বছর এবং পরের বর্ধমান চাহিদা মেটাতে বিদেশি শ্রমিকদের ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছিল।

নভেম্বরের মাঝামাঝি থেকে মালয়েশিয়া নির্দিষ্ট আন্তর্জাতিক ভ্রমণকারীদের প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সীমানা পুনরায় খুলতে যাচ্ছে। এক্ষেত্রে পর্যটকদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া ভ্রমণকারীকে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট দেখাতে হবে এবং ৮০ হাজার ডলারের ভ্রমণ বিমা থাকতে হবে বলে জানানো হয়।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version