রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কেজি অবৈধ মাদক আইসসহ (ক্রিস্টালমেথ) সিন্ডিকেটের অন্যতম হোতা খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ইয়াবার পাশাপাশি ভয়ঙ্কর মাদক আইসের চালান আসার খবর তথ্য আসছিল। র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়নকে সতর্ক ও কঠোর নজরদারির কথা বলা হয়।

এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এটিই জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version