(মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জাতীয় ইঁদুর নিধন দিবস ও বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলা আছমত আলী খান মিলনায়তন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, কৃষি কাজ আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমাদের সবাইকে একসাথে কাজ করে কৃষিকে এগিয়ে নিয়ে যাব।

পরে সর্বাধিক ইঁদুর নিধন ও কৃষি কাজে অবদান রাখায় আব্দুল খালেক নামে এক কৃষকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস ও অন্যান্যরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version