শুক্রবার, অক্টোবর ২৩

বাড়িতে নিজেই যদি হেয়ার কালার করতে চান, যেসব বিষয় খেয়াল রাখবেন জেনে নিন।

১) চুল রং করা একটু কঠিন কাজ মনে হলেও, আদতে কিন্তু অতটা কঠিন নয়। রং করার সময় মিশ্রণটি ঠিকমতো হবে তো, এইটা ভাবছেন কি? এখন কিন্তু বাজার চলতি অনেক রং সরাসরিই ব্যবহার করা যায়, আলাদা করে মিশ্রণ বানিয়ে নিতে হয় না।

২) আপনি কি ভাবছেন চুল ও মাথার ত্বকের জন্য কোন রং ভাল সেটা কেবল সালোঁর লোকেরাই বোঝেন? নিজেও অনায়াসে এই কাজটি করতে পারেন। হেয়ার কালার কেনার আগে দেখে নিন কী কী উপাদান দিয়ে রংটি তৈরি। রাসায়নিক কোনও উপাদান থাকলে এড়িয়ে যান। ভেষজ উপাদান সমৃদ্ধ রং বেছে নিন। বরং সালোঁতে সাধারণত অ্যামোনিয়াযুক্ত রং ব্যবহার করা হয়।

৩) চুলের শেষ প্রান্ত পর্যন্ত রং ঠিকভাবে পৌঁছচ্ছে না? বাড়িতে চিরুনি তো আছেই! চিরুনি দিয়ে চুলের ডগা পর্যন্ত ভাল করে আঁচড়ে তারপর কালার করে দেখুন। পুরো চুলটাই ঠিক ভাবে রং করতে পারবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version