স্কুল-কলেজের শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১০ অক্টোবর) মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে কোভিড-১৯ ভ্যাকসিন ও সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গিয়েছিলাম। সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছি। তিনি আমাদের অনেক প্রশংসা করেছেন।’ তারা সংক্রমণরোধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছর) ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে।

জাহিদ মালেক আরও বলেন, তাদের কাছে এই টিকার মজুত আছে বেশি। তারা আমাদের টিকা বেশি করে দেবে। আমাদের হাতে ৬০ লাখ ফাইজার আছে। আমরা ৩০ লাখ শিক্ষার্থীকে ফাইজার দেবো। টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। অচিরেই শুরু হবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version