জসিম উদ্দীন, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :-  নেত্রকোণা সদর থেকে সিধলী জিসি সড়ক নির্মাণের তিন বছরের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের দুই কিলো জুড়ে খালাখন্দ সৃষ্টি হয়েছে। প্রায় সময় যানবাহন সড়কের খালে পড়ে ঘটে দূর্ঘটনা।বৃষ্টি হলে একটু পড় পড় ঘটে দূর্ঘটনা , সড়কের ধারণক্ষমতা ৮ টন থাকলেও ৫০ টন পর্যন্ত পাথর এবং বালু বোঝাই ট্রাক চলাচল করে।

সড়ক নির্মাণের তিন বছর পার হওয়ার পড়ও সংস্কারের কোন বরাদ্দ পাচ্ছে না কতৃপক্ষ। ফলে প্রায় সময় ট্রাক লড়ি সিএন জি অটো আটকে যায় ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

এ বিষয়ে স্থানীয় দের সাথে কথা বলে জানা যায় নেত্রকোণা – ঠাকুরকোণা -কলমাকান্দা রাস্তার সংস্কার কাজ চলছে তাই ওই অঞ্চলের সকল গাড়ি এদিক দিয়ে চলাচল করে ফলে আমাদের এই দূর্ভোগ।

সড়কের ঠিকাদার আজাদ রহমান জানায় সড়কের ধারণক্ষমতা ৮টন কিন্তু ৪০-৫০ টন পাথরবোঝাই ট্রাক লড়ি চলাচল ফলে সড়কের এই অবস্থা হয়েছে।

নেত্রকোণা সদর উপজেলার প্রকৌশলী এস এম লুৎফর রহমান জানায় আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও গত রোববার এক ট্রাক বালু ও দুই ট্রাক খোয়া পাটিয়েছি। এছাড়া আগামী তিন মাসের মধ্যে সড়কের ১০০ মিটারর হেরিং বল্ড (ইট বিছানো) করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version