মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবা মায়ের সংগ্রাম দেখে নিজেকে ধীরে ধীরে বিশ্ব দরবারের কাছে নন্দিত নেতায় পরিণত করেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি।

মঙ্গলবার সন্ধায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, তিনি পর্যায়ক্রমে নিজেকে সবার কাছে অপরিহার্য করে গড়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার করেছেন,বাংলাদেশের মানুষকে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখিয়ে চলেছেন।প্রধানমন্ত্রী  যেদিন বাবা ও মা সহ পুরো পরিবারকে হারিয়েছেন, সেদিন থেকে নিজের সুখ- আনন্দ – সবকিছু বিসর্জন দিয়ে দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন। শোককে শক্তিতে পরিণত করে তিনি এগিয়ে যাচ্ছেন অসাধারণ গতিতে।

তিনি আরো বলেন, পিতার সব স্বপ্ন একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন। পালটে যাচ্ছে রাজনীতির পুরো চালচিত্র। সমাজের নানা খাতে পরিবর্তন হচ্ছে।  সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক  ক্ষেত্রেও নারীর অংশ গ্রহণ বেড়েছে ব্যাপক হারে।

আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটা সময় আছি যখন শেখ হাসিনার মত একজন রাষ্ট্রনায়ক পেয়েছি।সংগঠনের সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, সংগঠনের সদস্য সচিব সৈয়দ জাফর আলী উপস্থিত ছিলেন ।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version