Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ জন্মদিন পালন করেছে।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অনুষ্ঠানের শুরুতে দেশের প্রতি বঙ্গবন্ধুর অবদান ও দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দল ও দেশের উন্নয়ন ও তাদের ত্যাগের স্মৃতিচারণ করা হয়।
পরের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিনের কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
পরে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু, মঙ্গল কামনা ও সকল মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা।

Exit mobile version