৫৫ বছর বয়সী সালমান খান আজও অবিবাহিত। বলিউডের এ তারকা আদৌ বিয়ে করবেন কি না, তা নিয়ে তাঁর ভক্তদের জল্পনাকল্পনা। তবে এই তারকার দাবি, বিয়ে না করে দিব্যি সুখে আছেন তিনি। আর তাঁর সুখে থাকার কারণ তিনি নিজেই ‘বিগ বস ১৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ করেছেন।

‘বিগ বস ১৫’–এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল গত শুক্রবার। এতে সরাসরি হাজির থাকতে পারেননি সালমান খান। ‘টাইগার থ্রি’ শুটিংয়ের জন্য তিনি অস্ট্রিয়াতে আছেন। তবে অস্ট্রিয়া থেকে এই অনুষ্ঠানে যোগ দেন ভার্চুয়ালি।

সালমান ‘বিগ বস’–এর সঙ্গে তার কী মিল আছে, তা নিয়ে মজার ছলে বলেছেন,  ‌‘বিগ বস’ আর আমার মধ্যে মিল হলো যে, আমরা দুজনই অবিবাহিত। আর তাই আমরা দুজনই ‘বস’। আমরা কাউকে ভয় পাই না। আমাদের জীবনে কারও দখলদারি নেই। আমরা সুখে আছি।’

২ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে কালারস চ্যানেলে ‘বিগ বস ১৫’ শুরু হবে। এরপর সোম থেকে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে ‘বিগ বস ১৫’। আর শনি ও রোববার এই শো সম্প্রসারিত হবে রাত ৯টা ৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিগ বস ১৫’–এর চার প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়েছে। এই চারজন হলেন দোনাল বিষ্ট, শমিতা শেট্টি, উমর রিওয়াজ আর নিশান্ত ভাট।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version