ভারতের বিহার রাজ্যে স্ত্রীর পরকীয়ার বলি হলেন স্বামী রাকেশ কুমার। পরকীয়া প্রেমিকের সঙ্গে জোট বেধে স্বামীকে কুপিয়ে হত্যার পর রাসায়নিক দ্রব্য মিশিয়ে বিস্ফোরণ ঘটিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেন স্ত্রী রাধা দেবী!

শনিবার রাজ্যের মুজাফফরপুর থানার সিকন্দরপুরে এ ঘটনা ঘটে।

৩০ বছর বয়সী স্বামী রাকেশকে খুন করেন স্ত্রী রাধা, তার প্রেমিক সুভাষ কুমার এবং রাধার বোন কৃষ্ণা ও তার স্বামী।

পুলিশ জানিয়েছে, রাকেশকে খুন করে প্রথমে দেহে কেটে ফেলা হয়। এরপর ভাড়া বাড়িতেই ওই ছিন্ন দেহে মিশানো হয় রাসায়নিক দ্রব্য। খুনের প্রমাণ লোপাটের চেষ্টায় বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়। এরপর বিস্ফোরণের আওয়াজে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা দ্রুত খবর দেয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরে ভেতর রক্তাক্ত ছিন্নভিন্ন দেহ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষাও করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রাকেশ অনেকদিন ধরেই পুলিশের নজরধারীতে ছিলেন। বিহারে মদ নিষিদ্ধ হলেও আড়ালে অবৈধভাবে মদের ব্যবসা চালাতেন তিনি। এরই মধ্যে রাকেশের ব্যবসার পার্টনার সুভাষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন রাধা। এরপরই রাকেশকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটেন তারা।

রাকেশের ভাই দীনেশ জানান, বিস্ফোরণের খবর পেয়ে সেখানে যেতেই ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। এ ঘটনায় খুনের মামলা দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

সোমবার মুজাফফরপুরের এসএসপি জয়ন্ত কান্ত বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে রাকেশের ব্যবসায়িক অংশীদার সুভাষের সঙ্গে রাধার অবৈধ সম্পর্ক ছিল।

তিনি আরও বলেন, রবিবার একটি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। এর রিপোর্টের অপেক্ষায় আছি।

সূত্র: ইন্ডিয়া টুডে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version