মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বগুড়ার শাজাহানপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্সের দায়িত্বরত কর্মকর্তা এসআই জেবুননেছা। তার একান্ত প্রচেষ্টায় দিন দিন এগিয়ে যাচ্ছে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্সের সেবা কার্যক্রম । গত ০৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০:০০ ঘটিকায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে আগষ্ট -২০২১ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য জেলা পুলিশের কয়েকজন সদস্য কে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সভায় বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগষ্ট -২০২১ মাসে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্সে সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য সম্মাননা স্বরূপ শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন এসআই জেবুননেছা। এ সময় পুলিশ সুপার তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, সকল সার্কেল এএসপি, সকল থানার অফিসার ইনচার্জ, অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ সদস্য গন উপস্থিত ছিলেন। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভালো কাজের জন্য পুরস্কৃত করা হলে কাজের প্রতি আগ্রহ বাড়ে । শাজাহানপুর থানা থেকে এসআই জেবুননেছা আগষ্ট -২০২১ মাসের নারী , শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্সের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। এস আই জেবুননেছা বলেন, যেকোনো নারী ও শিশু নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিক ভাবে আইনী সহায়তা , মামলা তদন্ত আসামি গ্রেফতার অভিযোগ তদন্ত ভিকটিম উদ্ধার সহ সকল কার্যক্রমে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন এবং ভবিষ্যতেও অসহায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখায় তার জীবনের লক্ষ্য বলে জানান তিনি ।
ব্রেকিং নিউজ
- মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রুখতে পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতন করল পুলিশ
- বিদ্যুৎ উপকেন্দ্র ভাঙচুরের ষড়যন্ত্র, ৩৩ ছাত্রলীগ-যুবলীগ নেতার নামে মামলা
- পূর্বধলায় ধস্তাধস্তির পর বাঁশঝাড়ে মিলল গৃহবধূর নিথর দেহ, অভিযুক্ত পলাতক
- সারা দেশে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টের রুল
- ৫৫ বছর পর চিহ্নিত শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের শাহাদাতস্থল
- খালিয়াজুরীতে বালু খেকোদের জরিমানা, পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে আটক ৬
- লতি তোলাই কাল হলো রাশিদার: হঠাৎ বিদ্যুৎ আসায় মৃত্যু
- কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ সার ডিলারকে অর্থদণ্ড


