Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

করোনায় আরও ৭৯ জনের মৃত্যু

দেশে একদিনে করোনায় আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ২৭৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৯৯ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৭৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ এবং ৩০ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।।

Exit mobile version