এবার নিউজিল্যান্ডকে সর্বনি¤œ রানের লজ্জায় ডোবালো বাংলাদেশ। বুধবার মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬০ রানে অলআউট হয় কিউইরা। টি-টোয়েন্টির ইতিহাসে এটি নিউজিল্যান্ডের দলীয় সর্বনি¤œ সংগ্রহ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ৬০ রানেই অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেটিও বাংলাদেশের মাটিতে (২০১৪)।
৬১ রান করতে পারলেই দারুণ কীর্তি অর্জন করবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাবে প্রথম জয়। এর আগে দশবারের দেখায় একবারও ব্ল্যাকক্যাপদের হারাতে পারেনি বাংলাদেশ।
এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো করেনি সফরকারী দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা।

টাইগারদের স্পিন ঘূর্ণিতে মাত্র ৯ রানেই ৪ উইকেট হারায় তারা।
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফেরান রাচিন রবীন্দ্রকে। ক্রিজ ছাড়ার আগে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার।
পরের ওভারে উইল ইয়ংকে বোল্ড করেন সাকিব আল হাসান। ১১ বলে ৫ রান করেন এই ওয়ানডাউন ব্যাটসম্যান। তৃতীয় ওভারে জোড়া আঘাত করেন নাসুম আহমেদ। কলিন ডি গ্রান্ডহোমকে আউট করার পর টম ব্লান্ডিকে সাজঘরে ফেরান তিনি।
বিস্তারিত আসছে…

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version