মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে খালি বাড়ী থেকে রুকি বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ওই বৃদ্ধাকে তার নিজে ঘর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিদর্শন করেন।

বৃদ্ধা রুমি বেগম পৌর এলাকার জোনারদন্দি গ্রামের মমিনউদ্দিন চোকদারের স্রী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে বৃদ্ধা রুকি বেগম একটি বটি দিয়ে তার নিজের গলা নিজেই কেটে আত্নহত্যার চেষ্টা করে। এতে করে তার অর্ধেক গলা কেটে গিয়ে গুরুতরভাবে আহত হন। পরে বাড়ীর লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশী ইলিয়াস ঘড়ামী বেশ কয়েকজন বলেন, আহত রুকি বেগমের সঙ্গে তার পুত্রবধূর দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে দ্বন্ধ চলে আসছিল।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই ফয়সার জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থল থেকে একটি বটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version