Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বিষের বোতল হাতে বয়ফ্রেন্ডের বোনের বাড়িতে প্রেমিকার অনশন

কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি :

‘হয় রুহুল আমিন আমাকে বিয়ে করবে নয়তো আত্মহত্যা করবো’ এই দাবিতে!
.
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পাই পুকুরিয়া গ্রামের রুহুল আমিনের ভগ্নিপতি সেলিম মিয়ার বাড়িতে বিষের বোতল ও ছুরি নিয়ে বিয়ের দাবিতে বয়ফ্রেন্ডের বড় বোনের বাড়িতে অবস্থান নিয়েছেন মাদরাসাছাত্রী (২০)। এ খবর পেয়ে পালিয়েছেন বয়ফ্রেন্ড রুহুল আমিন।
সোমবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে ছাত্রী তার বাসায় এসে অবস্থান নেয়।
বয়ফ্রেন্ড রুহুল আমিন কলমাকান্দা উপজেলার মই পুকুরিয়া গ্রামের কালাচাঁন খার ছেলে। তিনি পাই পুকুরিয়া গ্রামের বড় বোন সেলিমের বাড়িতেই বসবাস করেন। পার্শ্ববর্তী বোবাহালা বাজারে পোশাক ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে তার।

মঙ্গলবার (৩১ আগস্ট) ভোরে সেলিমের বাড়িতে গিয়ে দেখা যায়, ওই ছাত্রী রুহুল আমিনের ভগ্নিপতি সেলিমের ঘরে শুয়ে আছেন। এ সময় তিনি জানান, প্রায় তিন বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে রুহুল আমিনের সঙ্গে তার সম্পর্ক। এ সময় তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। সম্প্রতি রুহুল আমিনকে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা শুরু করেন। যে কারণে বাধ্য হয়ে তিনি এ বাড়িতে বিষের বোতল ও ছুরি নিয়ে অবস্থান করছেন। এর আগে থেকেই তিনি সেলিমের এই বাড়ি চিনতেন রুহুল আমিনের মাধ্যমে। ওই তরুণী আরও বলেন, ‘আমি কোনো মামলা করব না। হয় রুহুল আমিন আমাকে বিয়ে করবে নয়তো আমি আত্মহত্যা করব।’

Exit mobile version