আফগানিস্তানের কাবুল থেকে ফেরত আসা ১৫ জন বাংলাদেশি কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরবেন আজ। আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এর আগে কাবুল থেকে ৩ বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন।

তবে ব্র্যাকের ৩ জন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। এছাড়াও  তিনজন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version