পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা দিয়েছে একটি ফেরি। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানের সঙ্গে ধাক্কা লাগে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। এতে ফেরিটির মাস্তুল ভেঙে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, রো রো ফেরি বীরশ্রেষ্ট জাহাঙ্গীর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে রোডে চলাচল করতে পারছে না। তাই ফেরিটি দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে প্রেরণ কালে পদ্মাসেতু অতিক্রমের সময় দুই ও তিন নং পিলারের মাঝের স্প্যানে ধাক্কা লাগে। এতে ফেরি বা সেতুর কোনো ধরনের ক্ষতি হয়নি।

এর আগে বীরশ্রেষ্ট জাহাঙ্গীরসহ আরো একাধিক ফেরি ৫ বার সেতুর পিলারে ধাক্কা দিলেও এবারই প্রথম সেতুর স্প্যানে ধাক্কা দেয়ার ঘটনা ঘটলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version