Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেয়ার আহ্বান তালেবানদের

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োজিত নারী স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে তালেবানরা। মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, কাবুল এবং অন্য প্রদেশগুলোতে নিয়মিত কাজে যোগ দেয়া উচিত নারী স্টাফদের। তবে অন্য নারীকর্মীদের সম্পর্কে তিনি কিছু বলেননি। এর আগে নিরাপত্তার জন্য তাদের সবাইকে বাসায় থাকতে বলা হয়েছিল। তালেবানরা দেশ দখল করে নেয়ার ফলে নিজেদের ভবিষ্যত নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন আফগান নারীরা। একই বার্তায়, এক সপ্তাহের মধ্যে কাবুলের জনগণকে অস্ত্র, গোলাবারুদ এবং সরকারি বিভিন্ন পণ্য জমা দেয়ার নির্দেশ দিয়েছেন তালেবান নেতারা।

Exit mobile version