সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামে বজ্রপাতে দুই জন পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নৌকা দিয়ে কাইলানী হাওরে তিনজন মাছ ধরতে গেলে বিকালে হালকা বৃষ্টির সাথে সাথে আকস্মিক বজ্রপাতে নৌকায় থাকা তিনজনের মধ্যে দুই জন পানিতে পড়ে তলিয়ে যায়। বজ্রপাতে নিহত দুইজন আপন চাচাতো ভাই। মোখলেস মিয়ার ছেলে সাজিদ নূর(৪০) এবং আবুল ফজলের ছেলে রাকিব মিয়া (১৭) সাথে থাকা সাজিদ নূরের মেয়ে ছোট মনি প্রাণে বেচে যায়। ছোট মনি বাড়িগিয়ে লোকজনকে জানায়। এলাকার মানুষ এসে অনেক খোঁজা খোঁজির পড়ে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে। মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রেকিং নিউজ
- বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
- যুদ্ধের চাপে কি পরমাণু অস্ত্রের পথে হাঁটবে ইরান?
- বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
- নেতানিয়াহুর লিকুদ পার্টিকে সরকার গঠনের আলোচনায় আমন্ত্রণ আইজেনকোটের
- জামালপুরে ‘চোখের দেখায়’ ভেজাল ঘোষণা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস
- জামালপুরে স্কুলছাত্রীকে মারধর ও চেইন ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন
- সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়ল ১৩৮ শতাংশ
- বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন ডেপুটি স্পিকার, তবু কাটছে না ৭ ব্যবসায়ীর আঁধার


