মুম্বইয়ের জুহু এলাকায় একটি বিলাসবহুল হোটেল থেকে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩২ বছর বয়সী এক মডেলকে। এই চক্রে জড়িত আছেন টেলিভিশনের অভিনেতা ও মডেলরা। এ অভিযোগ মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ কর্মকর্তাদের। তারা আরো বলেছেন, বুধবার বিকেলে অভিযান চালিয়ে ওই হোটেল থেকে উদ্ধার করা হয়েছে টেলিভিশনের একজন অভিনেতা এবং এক মডেলকে। তারা একটি প্রথম সারির বিনোদন বিষয়ক টেলিভিশন চ্যানেলে কাজ করেন। এমনকি সাবানের বিজ্ঞাপনেও দেখা যায় তাদেরকে। পুরো অভিযান চালাতে ক্রাইম ব্রাঞ্চের সাত নম্বর ইউনিট একটি ফাঁদ পাতে। তাতেই ধরা পড়েন ওই অভিযুক্ত।

উদ্ধার করা অভিনেতা এবং মডেলের সঙ্গে তার ৪ লাখ রুপির চুক্তি স্বাক্ষর হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে আরো তদন্ত করছে পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version