আফগানিস্তান তালেবানের দখলে যেতেই দেশ ছাড়তে শুরু করেছেন বহু সংখ্যক মানুষ। এদিকে, দেশটির সাম্প্রতিক পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারকে দায়ী করে আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদে।

সোমবার টুইটারে পোস্ট করে তিনি জানিয়েছেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেওয়ার আগের কয়েক সপ্তাহ কীভাবে কেটেছে।

তিনি জানিয়েছেন, দেশটির মুদ্রার মান রেকর্ড নেমে যাওয়া এবং নতুন করে আর কোনো ডলার তাকে সরবরাহ করা হবে না জানতে পেরে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।

 

তিনি আফগানিস্তানে যা কিছু ঘটেছে, সেজন্য আফগান সরকারকে দায়ী করেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘এটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না। আফগান নেতাদের পরিকল্পনা হীনতায় আমি বীতশ্রদ্ধ।’

গত রবিবার তালেবান কাবুল দখল করে। এ দিনই আফগানিস্তান ত্যাগ করেন গভর্নর আজমল আহমাদে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version