Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বিদেশে পাসপোর্ট নবায়নে বিড়ম্বনা ইস্যুতে বিরক্তি প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

বিদেশে বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট নবায়ন করতে গিয়ে যে বিড়ম্বনার শিকার হচ্ছেন তা নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, এই ইস্যু নিয়ে আমরা অনেক দিন আলাপ করেছি।  আমরা এ নিয়ে অনেক দিন ধরে বকবক করছি।  কারণ, অনেক বাঙালির পাসপোর্ট নবায়ন হচ্ছে না।  তারা পাসপোর্ট পাচ্ছেন না।

মঙ্গলবার দুপুরে ঢাকায় এক অনুষ্ঠান শেষে বিদেশের মিশনগুলোয় পাসপোর্ট নবায়ন বন্ধের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এসব কথাত বলেন। আবদুল মোমেন বলেন, পাসপোর্ট মেশিনের প্রিন্টিংয়ের ঝামেলার কারণে বিদেশে বাংলাদেশের নাগরিকেরা পাসপোর্ট নবায়ন করতে পারছেন না।  এখন বিষয়টি সুরাহার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, আমরা এ নিয়ে অনেক দিন ধরে বকবক করছি।  কারণ, অনেক বাঙালির পাসপোর্ট নবায়ন হচ্ছে না।  তারা পাসপোর্ট পাচ্ছেন না।  এর মূল কারণ হচ্ছে পাসপোর্টের প্রিন্টিং আটকে গেছে।  এমনকি এখানেও আমরা অনেক পাসপোর্টের জন্য বসে আছি।  প্রিন্টিং মেশিনের গন্ডগোল।  পাসপোর্ট তো আমরা ইস্যু করি না, এটা পাসপোর্ট অফিস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইস্যু করে।  তারা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে।  এখন এটা নিয়ে তারা আগে থেকে চিন্তা করেনি কেন, আমি জানি না।

Exit mobile version