খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‌‘একটা বিষয় আপনাদের জানিয়ে দেই- অনেকেই লেখেন যে, খাদ্যমন্ত্রীর চালের ব্যবসা আছে। যার জন্য চালের দাম কমে না। আমার কোনো চালের ব্যবসা নেই, আমার কোনো মিলও নেই। এটা কিন্তু আপনাদের জানা দরকার। এটা কিন্তু বারবার প্রশ্ন করেন, বিব্রত হই।’

আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমাদের ব্যবসায়ীদের মধ্যে লাভ করার প্রবণতা অনেক বেশি। এই করোনা মহামারির মধ্যেও মানবতার অবস্থা ছেড়ে দিয়ে কীভাবে বেশি প্রফিট করবে, কি কায়দা করলে বেশি প্রফিট করা যায়, এটা নিয়েও আমরা বেশি ব্যস্ত থাকি। এটা শুধু চালে নয়, সুযোগ পেলেই বেশি লাভ করতে চায়, আল্লাহ তাদের ওপর মানবতার রহমত বর্ষণ করুক।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version