স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উপজেলার মানশ্রী গ্রামের মোঃ আনোয়াের হোসেন (২৭), ও পৌরশহরের উত্তর দৌলতপুরের পরশ মিয়া (২০), রিফাত মিয়া (২২) ও আল মবিন রোডের সোলায়মান (১৯)।

শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে তিনজনকে গাঁজাসহ আটক করা হয়। আর অত্যাচার ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় পরিবারের অভিযোগের গ্রেক্ষিতে সোলায়মানকে আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version