আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কান পেসার ইসুরু উদানা। সম্প্রতি ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজজয়ী দলের সদস্য ছিলেন এই বাঁহাতি।

উদানা লঙ্কানদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন। যেখানে উইকেট পেয়েছেন ৪৫টি।

অবসর নেওয়ার সময় উদানা জানান দলে তরুণদের সুযোগ দিতেই তিনি সরে গেলেন, ‘আমি বিশ্বাস করি সরে যাওয়ার এটাই সেরা সময় এবং নতুনদের দলে সুযোগ পাওয়ার জন্যও এটা দলকার ছিল। ’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৩ বছর বয়সী উদানা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version