স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার স্বাস্থ্য বিধি মেনে মেলা উদযাপন কমিটির আয়োজনে এ মহান নেতার ১২০তম জন্ম বার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে স্বাস্থ্যবিধি মেনে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সিপিবি’র কেন্দ্রীয় নেতা আসলাম খানের সঞ্চালনায় মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রবীণ রাজনীতিবীদ দুর্গা প্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে অনলাইন আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে অংশ নেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, খেলাঘর চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম, অধ্যাপক এম এম আকাশ, সাবেক সাংসদ ছবি বিশ্বাস, মণি সিংহের সহযোগি ডা. অসিত বরণ রায়, মণি সিংহ ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ডা. দিবালোক সিংহ, দুর্গাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক প্রমুখ।

আলোচনা শেষে ঢাকা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনলাইনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version