সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ৯৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে ২৪১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। রবিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে।

জবাবে ৪৯ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ২৪২ রান করে টাইগাররা। সাকিবের সঙ্গে ২৮ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। মূলত তাদের দুজনের ৬৪ বলে ৬৯ রানের পার্টনারশিপে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

 

রান তাড়ায় নেমে টার্গেট বড় না হওয়ায় বাংলাদেশের শুরুটা ছিল বেশ সাবধানী। ভালোই খেলছিলেন অধিনায়ক তামিম ইকবাল আর লিটন দাস। কিন্তু ৯.৩ ওভারে দলীয় ৩৯ রানে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল (২০)।

এরপর পরই একে একে লিটন (২১), মোসাদ্দেক (৫), মিথুন (২), মাহমুদুল্লাহ (২৬), মেহেদি (৬) ও আফিফ (১৫) সাজঘরে ফিরেন। নিয়মিত উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় যখন বাংলাদেশ, তখন জয়ের স্বপ্ন দেখান সাকিব। শেষ পর্যন্ত তার দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পান টাইগাররা।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধেভেরে। ৬৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এছাড়া ৪৪ বলে ৩০ রান করেন সিকান্দার রাজা। আর টেইলর করেন ৪৬ রান।

টাইগার বোলারদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান শরিফুল ইসলাম। সাকিব দখল করেন ২টি উইকেট। এছাড়া তাসকিন, সাইফউদ্দিন ও মিরাজ একটি করে উইকেট লাভ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version