শুক্রবার, অক্টোবর ৯

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে ১৪ মাস বয়সি লিয়াম নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বড়সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

জানা যায়, লিয়াম বাবা বাবা ডাক দিয়ে ঘর থেকে বের হয় এবং তখন জুয়েল মিয়া বাড়ির উঠানে কাজে ব্যস্ত ছিল। অজান্তে কোন এক সময় বাড়ি পাশে জমিতে পাহাড়ি ঢল ও বর্ষার জমানো পানিতে শিশুটি পড়ে যায়। সন্ধ্যার দিকে খোঁজাখুজির এক পর্যায়ে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌসুমি করিম মৌরি জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান পানিতে ডুবে শিশুর মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি ও এ ঘটনায় অপমৃত্যু মামল রুজু করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version