কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির সামনে জমিতে পাহাড়ি ঢলে জমানো পানিতে ডুবে রবিউল নামে এক ১৮ মাস বয়সি শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

নিহত রবিউল উপজেলার কালহালা গ্রামেরর হৃদয় মিয়ার শিশু সন্তান। নিহতের চাচার মামুন (১০) দুপুর দেড়টার দিকে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।

জানা যায়, রবিউল তার বাবার সাথে শুয়ে ছিলেন। এদিকে রান্নার কাজে ব্যস্ত ছিলেন শিশুটির মা। সকলের অজান্তে সে ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর শিশুটির চাচা মামুন বাড়ির সামনে জমিতে পাহাড়ি ঢলে জমানো পানিতে রবিউলকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে আসে পরিবারের লোকজন।

হাসপাতালে আনার পূর্বে শিশুটি মৃত্য হয়েছে এতথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একরামুল হক।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর ও অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version