বুধবার, সেপ্টেম্বর ২৩

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন থাকবে। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে ৭ দিনের জন্য ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে।

কাল থেকে শুরু হতে যাওয়া সীমিত পরিসরের লকডাউনে আর্থিক সব প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানা গেছে। তবে বন্ধ হয়ে যেতে পারে গণপরিবহন। তবে বিষয়টি নিয়ে আজ সুনির্দিষ্ট করে জানাবে সরকার।

গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে ‘সর্বাত্মক লকডাউন’র সিদ্ধান্ত হয়। সভা সূত্রে জানা যায়, লকডাউনে শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে। এই সময়ে রফতানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে। আর সোমবার থেকেই গণপরিবহন বন্ধ হয়ে যেতে পারে।
তবে শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version