কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন আংশিক কমিটির সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধাণ সম্পাদক সোবায়েল আহমেদ খান।

শনিবার (২৬ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

আংশিক কমিটিতে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন নেত্রকোনার দুজনসহ ৪৪ জনের নাম ঘোষনা করা হয়েছে। তারা হলেন মো. মাহফুজুল ইসলাম লিংকন ও দেওয়ান কামরুল হাসান আকাশ। এছাড়া জেলা কমিটিতে ২৪ জন সহ-সভাপতি, ছয়জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাতজন সাংগঠনিক সম্পাদক এই কয়েকটি পদে নাম ঘোষনা করা হয়েছে।

সহ-সভাপতি পদে ২৪ জন হলেন- মৃণাল কান্তি ভট্টাচার্য, মো. শরিফুল হক, শফিকুল ইসলাম মুন্সী, নাঈম হাসান, শুভ চৌধুরী, রাকিব আহমেদ রাজিব, মো. জহির রায়হান খান, মো. রোমান আহমেদ, মো. ফাইজুর রহমান সজীব, আবু রায়হান মো. ইউসুফ (প্রধান), তাসরুবা ইয়াসমিন সম্পা, দেওয়ান আহসানুল করিম রানা, আল-আমিন তালুকদার সাজন, ধ্রুব সরকার, ফরহাদ হাসান শরাফ, তারেক রেজওয়ান রুপক, মীর মো. সাজিদুর রহমান ছোটন, মনোয়ার হোসেন সুকেল, আল-আমিন আকাশ, শাহ মো. জুনায়েদ, শাহীনুর রহমান বাবলু, আনোয়ার হোসাইন, আলিফ নাসের অনি ও জাকির হোসেন সানী।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আট জন হলেন- কৌশিক রায়, আশিকুর ফারাস দোদুল, মো. মোশারফ হোসেন মোশাহিদ, হাসিব ইবনে হান্নান (হৃদম), মো. তোফায়েল খান পাঠান, গৌরব আহম্মেদ খান, মাহামুদ হাসান সুচল ও ইমরুল কাওছার জিসান।

সাংগঠনিক সম্পাদক পদে আট জন হলেন- ঝিনুক খান, হিমাদ্রি সাহা, মো. তানভীর হোসেন (বাধন), লুৎফর রহমান রাইয়ান, জুয়েল আহমেদ খান, রুমিত আয়াত সাহিদা, তুহিন মনি ও শুভ সরকার।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, নেত্রকোনা জেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত এবং সেই সাথে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version