কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জে পৌরশহরের একটি মাংস বিক্রির দোকান থেকে চোরাই গরু জবাই করে বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, ওই দোকানের কর্মচারী বারহাট্টা উপজেলার বাভনিকোন গ্রামের ডিপজল মিয়া (২৭) ও একই উপজেলার সিংধা ইউপির ধিরেন্দ্রপুরের আব্দুল আওয়াল (৩০)।

মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়ে। এরআগে সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌরশহরের কাচারি রোডের আলিম মিয়ার মাংসের দোকান থেকে তাদের আটক করে বারহাট্টা থানার পুলিশ।

পুলিশ জানায়, গত ১২ জুন বারহাট্টার বাটগাও গ্রামের মন্তাজ উদ্দিনের একটি লাখ টাকা দামের ষাড় গরু চুরি হয়। সোমবার ওই গরুটি মাংস ব্যবসায়ী আলিম মিয়ার কাছে ২০ হাজার টাকায় বিক্রি হয়। পোগন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আলিমের দোকানের দুই কর্মচারিকে আটক করে পুলিশ। বিষয়টি টের পেয়ে আলিম ও তার ছেলে রাজু সটকে পড়েন।

আরো জানা যায়, বারহাট্টার সিংধা ইউনিয়নের চরসিংধা গ্রামের আলিম মিয়া দীর্ঘদিন যাবৎ মোহনগঞ্জ কাচারি রোডে একটি মাংস বিক্রির দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। সেই সাথে তিনি ঢাকাসহ বিভিন্ন জায়গায় গরু সরবরাহ করেন। ব্যবসার আড়ালে বিভিন্ন গরু চুর চক্রের সাথে যোগসাযশ রয়েছে বলে জানা গেছে। চুরি হওয়া গরু নাম মাত্র দামে ক্রয় করে রাতের আধাঁরে বাড়িতে জবাই করে সেই মাংস দোকানে বিক্রি করেন আলিম। এতে অল্প দিনেই কোটি টাকার মালিক বনে গেছেন তিনি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানূর রহমান জানান, আলিমের দোকানে চুরি হওয়া গরুর মাংস বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় চুর যাওয়া ওই গরুর মাংসসহ চামড়া উদ্ধার করা হয়।

এ ঘটনায় চুরি যাওয়া গরুর মালিক মন্তাজ উদ্দিন বাদী হয়ে ছয়জনকে আসামি থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় তাদের প্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version