কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার আটপাড়া উপজেলায় মোহাম্মদ সালমান (৯) নামে এক প্রতিবন্ধী শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুওজ গ্রামে বাড়ির পেছনে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুওজ গ্রামের নূরুল আমিনের পুত্র সালমান বিকালে খেলাধুলা করতে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন বাড়ীর অন্যান্য শিশুদেরকে সালমানকে দেখতে না পেয়ে চারপাশে খোজাখুঁজি শুরু করে। সন্ধ্যার ঠিক পূর্ব মূহুর্তে বাড়ীর পেছনে পুকুরের পানিতে সালমানের দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন।

পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। তারমৃত্যুতে তার নিহতের পরিবার ও আশপাশের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে আটপাড়া থানার ওসি জাফর ইকবাল পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version