সরকারদলীয় ও বিরোধী আইনপ্রণেতাদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের পার্লামেন্ট।

সরকারদলীয় আইনপ্রণেতারা বাজেট অধিবেশনে বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফের বক্তব্য দ্বিতীয় দিনের মতো ব্যাহত করলে দুইপক্ষের মধ্যে মঙ্গলবার এই সংঘর্ষ শুরু হয়। খবর ডন নিউজের।

প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় একপক্ষ অপরপক্ষের দিকে বাজেটের নথি ও বই ছুড়ে মারে। উত্তেজনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কায় দলীয় নেতা কর্মীরা তাকে ঘিরে রাখেন।

স্পিকার আসাদ কায়সার তখন শরিফকে বক্তব্য থামাতে বললেও তিনি তা কর্ণপাত করেননি।

ভিডিও দেখতে ক্লিক করুন। 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version