প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সবাইকে একটি করে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রাঙ্গণে একটি বনজ, একটি ফলদ ও ভেষজ গাছ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী জানান, কৃষক লীগের উদ্যোগে প্রতিবছর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করে। এবারও কৃষক লীগের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version