পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে গাছে আম পাড়তে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছে। আজ শুক্রবার (১১ই জুন ) ৩টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ঐ গ্রামের তফিজ উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর শহিদুল ইসলাম বাড়ীর পাশে গাছে উঠে লম্বা কাঁচা বাশ দিয়ে আম পাড়তে থাকে। এ সময় অসাবধানতাবশত কাঁচা বাঁশটি আম গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যূতের মেইন লাইনের তাড়ে পড়ে গেলে সে গাছেই বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে মারা যায়।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রেকিং নিউজ
- ফজরের নামাজ পড়ে ঘরে ফিরে ছেলের হাতে প্রাণ গেল বাবার
- ময়মনসিংহে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নেত্রকোনার ২ মাদক ব্যবসায়ী আটক
- নেত্রকোনার শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
- হকারদের পুনর্বাসন ও অবৈধ দখল উচ্ছেদে নেত্রকোনায় পৌর প্রশাসকের ব্যতিক্রমী অভিযান
- বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: নেত্রকোনার ডিসি
- নেত্রকোনায় যাত্রীবাহী বাসে পুলিশের অভিযানের ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার
- এনসিপি নেত্রী পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ভুয়া নেত্রী আটক
- প্রকাশ্য দিবালোকে অভিযান ‘টাপেন্টাডল’ উদ্ধার: দুর্গাপুরে ব্রাজিল সমর্থকসহ আটক ২


