কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আমের ক্রেতা সেজে তরিকুল ইসলাম (৩৮) নামে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সকালে পৌরশহরের স্টেশন রোডের পাথরঘাটা এলাকায় আমের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তরিকুল উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে।

গোপন সংবাদে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে এএসআই আবু তাহের ও এএসআই এমরুলসহ একদল পুলিশ ক্রেতা সেজে ওই এলাকায় আমের দোকানে অবস্থান নেয় পুলিশ। এক পর্যায়ে তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে গ্রপ্তার করে।

এএসআই আবু তাহের ও এএসআই এমরুল জানান, ২০১৫ সালের একটি মাদক মামলায় ৩ বছরের সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ (শুক্রবার) কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই হারুনুর রশিদ জানান, তরিকুলের নামে চুরি ও মাদকসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের তরিকুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version