কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কে. এম. আতাউর রহমান রতন (৪৫) নামে এক দলিল লেখকের ঝুলন্ত লাশ উদ্ধার করার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে মৃতদেহের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং এরআগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে আসে পুলিশ।

মৃত কে. এম. আতাউর রহমান রতন উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারা গ্রামের মৃত আবু ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় দলিল লেখক ও দুই মেয়ে সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানায়, আতাউর রহমান রতনের স্ত্রী কয়েকদিন আগে ছোট মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যান। বাড়িতে রতনের বড় মেয়ে ও বৃদ্ধ মা ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতের বড় মেয়ে দাদীর সাথে রান্নার ঘরে ছিল। ভাত রান্নার জন্য ঘর থেকে চাল আনতে গেলে মৃতে বড় মেয়ে দেখতে পায় তার বাবা প্লাস্টিকের দঁড়ি দিয়ে ঘরের ধর্নার সাথে ঝুলে আছে। ডাক-চিৎকারে প্রতিবেশিরা উদ্ধার করে হাসপাতালে আনার পথে রাস্তার লোকজন মারা গিয়েছে বলে নিশ্চিত করে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে রাত ১০দিকে থানায় নিয়ে আসে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুজ্জামান ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে কোন এক সময় টিনের ঘরে ধর্নার সাথে প্লাস্টিকের দঁড়িতে ঝুলন্ত অবস্থায় রতনকে উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়দের কাছ থেকে জানাতে পেরেছি রতন একজন দলিল লেখক ছিলেন এবং গত কয়েক মাস যাবত মানসিক রোগে ভূগছিলেন তিনি। খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয় এবং আজ (শুক্রবার) সকালে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version