দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৩২২ জন। মোট শনাক্ত ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২০৬২ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৫১০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের জেল ও জরিমানা
- ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর
- ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
- শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে টিবি হাসপাতাল : ববি হাজ্জাজ
- বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কার্যক্রম আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
- চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মালেক ফকিরের গণসংযোগ
- মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় ভোগ্যপণ্যসহ গ্রেপ্তার-৩


