কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নেত্রকোনার দুর্গাপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম এ অভিযানে বাজার তদারকি করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর।

এ সময় সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, দুর্গাপুর বাজারে বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৬টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে জানা তিনি।

পরে তিনি উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version