কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তামিম হাসান (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে দিলড়া গ্রামে খালে শিশুটিকে ভাসতে দেখে বেলা ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

তামিম একই উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের শামীম মিয়ার ছেলে সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে খেলার সময় তামিম নানা বাড়ি সংলগ্ন খালে পড়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে খালের পানিতে বাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবারের লোকজন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. মৌসুমি করিম মৌরি জানান, বেলা ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version