কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় সরকারি শিশু পরিবারে ‘বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ’ উপলক্ষে বুধবার (২ জুন) দুপুরে এতিম শিশুদের মাঝে দুধ ও দুগ্ধজাত খাবার সহ পোশাক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তারেক হোসেন, নেত্রকোনা ডিইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফয়সাল সহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version