এবি(আবদুল)হান্নান, ভোলা :

ভোলার দৌলতখান উপজেলায় ব্যাপারি বাড়ির সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ রাশেদ হোসেন(১৯) নামে একজন তরুণ নিহত হয়েছে।

মঙ্গলবার(১জুন) রাত ৯টার সময় বাংলাবাজার থেকে আসা একটি মোটরসাইকেলে ভোলামুখী (মা পরিবহন) নামে একটি বাস সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল এর চালক গর্তে পড়ে গিয়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। কিন্তু নেওয়ার পথে সে মারা যায়।

নিহত রাশেদ উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষক মো. নুর নবীর(৪৫) ছেলে।

স্থানীয় লোকজন জানায়, রাশেদ (১৯) বাংলাবাজার থেকে দলিল উদ্দিন খাঁর হাটে তার নিজ বাড়িতে ফিরছিলেন।

এমতাবস্থায় দৌলতখান থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা মা পরিবহন (ভোলা-ব0050) গাড়িটি সরাসরি সংঘর্ষ হয়ে পার্শ্ববর্তী জলাশয় ফেলে দেয় রাশেদের মোটরসাইকেলটি।

এতে গুরুতর আহত রাশেদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়েছে।তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version