ভারতে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের মাত্র একটি স্ট্রেইন বা ভ্যারিয়েন্টকে এখন ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাকি যে দুটি স্ট্রেইন বা ভ্যারিয়েন্ট আছে তাকে মাত্রার দিক থেকে অবনমন করা হয়েছে। সাপ্তাহিক মহামারি বিষয়ক আপডেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার বলেছে, তারা তথ্যপ্রমাণ পেয়েছে যে, বর্তমানে ভারতে শনাক্ত বি.১.৬১৭.২ ভ্যারিয়েন্টটি জনস্বাস্থ্যের জন্য বেশি ঝুঁকির। তাই এই ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক হিসেবে শনাক্ত করা হয়েছে। এর তুলনায় অন্য দুটি ভ্যারিয়েন্টের সংক্রমণ হার অনেক কম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে ভারতে করোনা মহামারিকে বিস্ফোরণের জন্য ছড়িয়ে দেয়ার জন্য দায়ী করা হয়। এর আছে তিনটি রূপান্তরিত রূপ।
গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সবটাকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ (ভিওসি) হিসেবে ঘোষণা দিয়েছিল। কিন্তু মঙ্গলবার সেই তথ্য আপডেট করে শুধু একটি ভ্যারিয়েন্টকে এই শ্রেণিতে রাখা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ‘অপরাধী যেই হোক, কোনো ছাড় নেই’- নেত্রকোনার পুলিশ সুপার
- রাজশাহীর বাহক, নেত্রকোনার ডিলার: হেরোইনসহ আন্তঃজেলা মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- নেবি’র স্থায়ী ক্যাম্পাসে ১ম একাডেমিক আয়োজন: ২০২৪-এর গণ-অভ্যুত্থান পুনর্মূল্যায়ন
- কেন্দুয়ায় প্রজনন স্বাস্থ্য ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
- দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
- সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট



