আইনজীবী হিসেবে এনরোলমেন্ট’র (তালিকাভুক্তি) জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মোট পাঁচ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

তবে এর বাইরে ২৩০ জন পরীক্ষার্থীর খাতা থার্ড এক্সামিনারের সিদ্ধান্তের জন্য ফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া একজনের উইথহেলড রাখা হয়েছে।
গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ মে) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এখন মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর ঘোষণা করা হবে আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version