মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চীনা নাগরিকদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ঢামেকে ৪৫৬ জন চীনা নাগরিককে টিকা দেওয়া হবে।

শনিবার ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। আমাদের হাসপাতাল থেকে ৪৫৬ জন চীনা নাগরিককে করোনা টিকা দেওয়া হবে। শনিবার তাদের টিকা দেওয়া শুরু হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশে অবস্থানকারী চীনা নাগরিকদের নাম সহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। শনিবার ও রবিবার এই দুই দিনের মধ্যে ৪৫৬ জনকে করোনা প্রতিরোধের টিকা দেওয়া সম্পন্ন করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version