সোমবার, সেপ্টেম্বর ১৪

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) ; “জেগে উঠি, রুখে দাঁড়াই, ফিলিস্তিনিদের পাশে দাড়াই, আরব শিশুর পাশে দাঁড়াই” শ্লোগানে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে নেত্রকোনায় মৌন মিছিল হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে কাফনের কাপড় পরে ও বিভিন্ন শ্লোগানের প্লেকার্ড নিয়ে মৌন মিছিলটি অনুষ্ঠিত হয়। এ মিছিলটি পৌরশহরের মোক্তারপাড়া মিতালি সংঘের সামনে মগড়া ব্রিজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মৌন মিছিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, কলেজের শিক্ষক সরোজ মোস্তফা, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, কার্টুনিষ্ট বিপুল শাহ, বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক আনোয়ার জহির লিটন, কবি স্বপন পাল, এনামূল হক পলাশ, নারী প্রগতির মৃণাল কান্তি চক্রবর্তীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজন।

পরে মিছিলটি ফিরে এসে মিতালি সংঘের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা নিন্দাসহ ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহবান জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version