কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, কোন শিশুই যেনো পথে অসহায় অবস্থায় না থাকে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি শিশু পরিবারগুলোকে আরও উন্নত করে গড়ে তোলা হচ্ছে। তাদের আরও উন্নত পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

বুধবার (১৯ মে) সকালে নেত্রকোনা শিশু পরিবারে সাবেক ও বর্তমান নিবাসীদের মাঝে মেধাবৃত্তির অর্থ বিতরণ ও সাইকেল প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ১লক্ষ্য ৩৮ হাজার টাকার মেধাবৃত্তি ও সাইকেল বিতরণ করা হয়।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক তারেক হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version