কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মেন্দীপুর ইউনিয়নের ভাবনীকোনা হাওর থেকে মঙ্গলবার বিকালে পরিচয়হীন ৬০ ঊর্ধ্বো বয়সি এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, স্থানীয় এলাকাবাসী মঙ্গলবার দুপুর দুইটার দিকে ভাবনীকোনা হাওরের মাঝে এক ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে আমাকে ফোন করে জানায়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত ৬০ এর বেশি বয়সি অজ্ঞাত লাশের কোন পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version