দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২হাজার ২১১জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৭২ জন।
মোট শনাক্ত ৭ লাখ ৮২ হাজার ১২৯জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১১১৫জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ২৪হাজার ২০৯জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৪৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ এবং১৬হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৭লাখ ৩৪ হাজার ৯১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৬শতাংশ।।
ব্রেকিং নিউজ
- দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
- সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী
- নোয়াখালীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে এডিপির কাজে অনিয়ম ; দায়সারা কাজ করে বিল উত্তোলন ।
- আটপাড়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’: অনুষ্ঠিত
- এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন



